রংপুরের ৪ খু/নে/র ঘটনায়, ছেলে সিদ্ধার্থকে পুলিশের হাতে তুলে দিয়েছিলেন বাবা….see more

রংপুরে ৪ খুনের ঘটনায় ছেলে সিদ্ধার্থকে পুলিশের হাতে তুলে দেন বাবারংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী ও দুই সন্তানের হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত সিদ্ধার্থ দাসকে নিজেই পুলিশের হাতে তুলে দেন তাঁর বাবা বিনয় দাস।পুলিশের খোঁজ পেয়ে ভোররাতে চাচার বাড়ি থেকে ছেলেকে ডেকে এনে পুলিশের কাছে সোপর্দ করেন তিনি। বিনয় দাস বলেন, পুলিশ সিদ্ধার্থের খোঁজ করলে তিনি নিজেই তাকে ডেকে এনে পুলিশের হাতে তুলে দেন। একই সঙ্গে তিনি এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।স্থানীয়দের ভাষ্য, সিদ্ধার্থ নিহত শিক্ষক গণপতি চক্রবর্তীকে ‘স্যার’ এবং তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তীকে ‘কাকি’ বলে ডাকতেন। পাশাপাশি বসবাস করা পরিচিত পরিবারের সদস্যদের বিরুদ্ধে এমন অভিযোগে স্থানীয়রাও বিস্মিত হন।এদিকে, হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ ও মুগ্ধ দাস আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। জবানবন্দি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *