প্রবাসীর স্ত্রীর ঘরে তারই আপন…See More

ফেসবুকে মাত্র পাঁচ দিনের পরিচয় থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে নীরব (২০) নামে এক যুবকের সঙ্গে এক প্রবাসীর স্ত্রীর। পরে প্রেমের টানে নীরব জামালপুরের সরিষাবাড়ীতে ওই নারীর শ্বশুরবাড়িতে যায় এবং আত্মীয় পরিচয় দিয়ে সেখানে অবস্থান করে। গভীর রাতে প্রতিবেশীরা সন্দেহজনক অবস্থায় তাদের আটক করে। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা হলে যুবকটি ওই নারীকে বিয়ে করতে রাজি হলেও, নারীটি নিজের সংসার ভাঙতে রাজি নন বলে জানান। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করে। �

এরপর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি সামাজিকভাবে মীমাংসার উদ্যোগ নেন। সেখানে নীরব ওই নারীকে বিয়ে করতে সম্মতি জানান। তবে ওই নারী বিয়েতে রাজি হননি। তিনি জানান, মাত্র কয়েক দিনের পরিচয়ের কারণে তিনি নিজের বর্তমান সংসার ভাঙতে চান না।স্থানীয়দের ভাষ্য, ফেসবুকে অল্প সময়ের পরিচয় থেকে এমন ঘটনা এলাকাবাসীকে বিস্মিত করেছে। বিষয়টি নিয়ে এলাকায় দীর্ঘ সময় আলোচনা চলে।এদিকে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *