সাবেক এনসিপি নেত্রী ও চিকিৎসক ডা. তাসনিম জারা অভিযোগ করেছেন, বেশ কিছুদিন ধরে তাকে ‘সেক্স ডাক্তার’ ও ‘যৌন ডাক্তার’ বলে অপপ্রচার চালানো হচ্ছে। তার দাবি, আওয়ামী কর্মীরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে হেয় ও বিব্রত করতে এ ধরনের প্রচার চালাচ্ছেন। একইসঙ্গে তার নাম-ছবি ব্যবহার করে ওষুধ, স্লিমিং পণ্যসহ বিভিন্ন ওষুধ বিক্রির নামে প্রতারণা চলছে বলেও সতর্ক করেছেন তিনি।শনিবার (৮ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে দেওয়া এক পোস্টে তাসনিম জারা লিখেছেন, ‘বেশ কিছুদিন ধরে কিছু আওয়ামী কর্মীরা আমাকে ‘সেক্স ডাক্তার’, ‘যৌন ডাক্তার’ বলে প্রচার করছেন। তাদের উদ্দেশ্য আমাকে হেয় করা, লজ্জা দেওয়া। যদিও ওনাদের এই প্রচার মিথ্যা (কারণ আমি মেডিসিনের ডাক্তার), তবুও আমি আজ পর্যন্ত এই অপপ্রচারের কোনো জবাব দিইনি দুইটা কারণে’। এক. আমি যদি ব্যস্ত হয়ে বলতাম, ‘না না, আমি ওরকম ডাক্তার নই’, তাতে হয়তো ওনাদের বিকৃত ধারণাটাকেই সায় দেওয়া হতো যে যৌনস্বাস্থ্য বিশেষজ্ঞ হওয়া বুঝি সত্যিই লজ্জার। এতে অন্যায় হতো সেই ডাক্তারদের প্রতি, যারা যৌনস্বাস্থ্য নিয়ে কাজ করেন। মানুষের এমন অনেক কষ্ট আছে, যা সে মা-বাবাকে বলতে পারে না, বন্ধুকে বলতে পারে না, এমনকি
আমাকে ‘সে*ক্স ডাক্তার’ বলে অপপ্রচার চালাচ্ছে একটি মহল: তাসনিম জারা……see more