ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূল…See More

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে এইচএসসি এবং সদস্য পদে এসএসসি সনদের মূল কপি জমা না দিলে মনোনয়নপত্র বাতিল হবে—এমন একটি দাবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। তবে তথ্য যাচাই করে দেখা গেছে, দাবিটি সত্য নয়।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টে দাবি করা হয়, নির্বাচন কমিশনের পক্ষ থেকে নতুন নিয়ম করা হয়েছে এবং চেয়ারম্যান ও সদস্য পদে প্রার্থীদের জন্য নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক করা হয়েছে। এর সঙ্গে একটি জাতীয় দৈনিকের নামে কথিত পেপার কাটিংও প্রচার করা হয়।তবে বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইটে এমন কোনো সিদ্ধান্ত বা প্রজ্ঞাপনের তথ্য পাওয়া যায়নি। একইভাবে ২০০৯ সালের স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন পর্যালোচনা করেও চেয়ারম্যান বা সদস্য পদে এসএসসি কিংবা এইচএসসি সনদ বাধ্যতামূলক করার কোনো বিধান পাওয়া যায়নি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *